Saturday, May 16, 2026

ভারত জোড়ো যাত্রায় রাহুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ল নিরাপত্তা

Date:

Share post:

প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President Rahul Gandhi) রাহুল গান্ধীকে খু*নের হুমকি। ভারত জোড়ো (Bharat Jodo Yatra) যাত্রা চলাকালীনই এবার বোমা মেরে রাহুলকে উড়িয়ে দেওয়ার হুমকি (Threat) চিঠি। মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশের হাতে এমনই একটি বেনামি হুমকি চিঠি এসে পৌঁছেছে। আর ওই হুমকি চিঠিতে বলা হয়েছে, রাহুল ইন্দোরে পা রাখলেই তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বাবার মতোই পরিণতি হবে ছেলের। তবে শুধু রাহুলই নন, হুমকির মুখে পড়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও (Kamal Nath)। এদিকে হুমকি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে রাহুলের।

পুলিশ সূত্রে খবর, ইন্দোরের একটি মিষ্টি দোকানে চিঠিটি পাওয়া যায়। তবে চিঠিটি কে বা কারা লিখেছে তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে বিষয়টির তদন্ত (Investigation) শুরু করেছে ইন্দোর পুলিশ (Indore Poilice)। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার ভারত জোড়ো যাত্রার ৭২ তম দিন। এদিন মহারাষ্ট্রের বালাপুর থেকে শুরু হয়েছে যাত্রা। অন্যান্য দিনের মতো এদিনও হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় সোনিয়া তনয়কে। প্রায় আড়াই মাস ধরে চলছে রাহুলের ভারত জোড়ো যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পেরিয়ে যাত্রা আপাতত মহারাষ্ট্রে। সেখানে পা দিয়েই হুমকি চিঠি পেলেন রাহুল। আগামী ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামেই রাত্রিবাস করার কথা কংগ্রেস নেতার। তবে এমন চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতাদের উদ্বেগ বাড়ছে।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...