Saturday, April 4, 2026

Krishnanagar: তৃণমূল কর্মীর জন্মদিনের অনুষ্ঠানে দু*ষ্কৃতী হামলা, ভাঙচুর একাধিক বাড়ি

Date:

Share post:

নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) দু*ষ্কৃতীদের তাণ্ডব। এলাকায় মুহুর্মুহু বো*মাবাজির ঘটনার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। শুক্রবার রাতে নগেন্দ্রনগরে (Nahendranagar) একদল দু*ষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বো*মাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে। রাত থেকেই থমথমে এলাকা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মীর জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা চালানোর অভিযোগ দু*ষ্কৃতীদের বিরুদ্ধে। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police Station)। তবে কারা হামলা চালিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাস (Kaushik Biswas) অভিযোগ করছেন যে তৃণমূল কর্মীর জন্মদিনের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার পরিকল্পনাই ছিল দু*ষ্কৃতীদের। শুক্রবার রাতের পর শনিবার সকালেও এলাকা থেকে দুটি তাজা বো*মা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...