Sunday, June 14, 2026

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, স্বাস্থ্য পরিষেবা নিয়ে আগামিকাল উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। যদিও শীত পড়লে তার প্রকোপ কমবে। তবে, বর্তামান পরিস্থতি নিয়ে সোমবার (Monday) পর্যালোচনা করতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে বৈঠক। সশরীরে উপস্থিত থাকবেন রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) আধিকারিকরা। ভার্চুয়ালি থাকবেন বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Health Officer) এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা।

স্বাস্থ্য দফতরের (West Bengal health department) নেওয়া বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন, মেডিক্যাল কলেজগুলির সামগ্রিক ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya sathi card) থেকে শুরু করে বিভিন্ন সময় নেওয়া পরিকল্পনাগুলি নিয়ে কোনো অভিযোগ বা সমস্যা রয়েছে কি না তা নিয়েই বৈঠকে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় সরকার আর কী কী পদক্ষেপ নেবে তা নিয়েও আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামোগত অবস্থা এবং বিভিন্ন বিভাগে চিকিৎসকরা আছেন কি না এই বিষয়গুলিও আলোচনার অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...