Sunday, March 29, 2026

FIFA World Cup 2022: কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

Date:

Share post:

রবিবার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধন। বল গড়ানো আর কিছুক্ষণের অপেক্ষা। ভারতীয় সময় অনুসারে রাত ৯টা ৩০ মিনিটে বিশ্বকাপের বল মাঠে গড়াবে। প্রথম ম্যাচে নামবে আয়োজক দেশ কাতার। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। তার আগে দোহার আল খোর স্টেডিয়ামে চলল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সময় ৮ টায় শুরু হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য, স্টেডিয়ামের কানায় কানায় উপচে পড়েছিল ভিড়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। সঙ্গীত পরিবেশন করেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি ও বিটিএস তারকা জংকুক। উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর।

আরও পড়ুন- নন্দীগ্রামে তৃণমূলের ‘চাটাই বৈঠকে’ ব্যাপক সাড়া, চোখে পড়ার মতো উপস্থিতি মহিলাদের

 

 

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...