Friday, June 12, 2026

চাপে মহামেডান, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-র কাছে ১-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

আইলিগের দ্বিতীয় ম‍্যাচেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন গোকুলাম কেরালা এফসি-র পর পাঞ্জাব এফসি-র কাছেও হারল সাদা-কালো ব্রিগেড। আই লিগের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা কলকাতার অন্যতম প্রধান।

গুরগাঁওয়ে রবিবার রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-র কাছে ১-০ গোলে হেরে গেল মহামেডান। খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই গোল হজম করে সাদা-কালো ব্রিগেড। স্যামুয়েল লালমুয়ানপুইয়ার সেন্টার থেকে গোল করেন পাঞ্জাবের স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজসেন। তবে গোল খাওয়ার মিনিট দু’য়েকের মধ্যেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় ব্ল্যাক প্যান্থাররা। একা পাঞ্জাব গোলরক্ষক কিরণ লিম্বুকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন মহামেডানের সেরা বিদেশি স্ট্রাইকার মাকার্স যোশেফ। এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েও গোল করতে পারেনি মহামেডান।

দ্বিতীয়ার্ধে সাদা-কালোর আর এক বিদেশি স্ট্রাইকার নাইজেরিয়ার আবিওলা দাউদা মাঠে নামেন। কিন্তু মার্কাস-দাউদা জুটিতেও গোলের দরজা খুলতে পারেনি মহামেডান। এবারের আই লিগের গুরুত্ব অনেকটাই বেশি। কারণ, চ্যাম্পিয়ন হলেই সরাসরি আইএসএল খেলার সুযোগ। তাই শুরুর দুই ম্যাচ হার চিন্তা বাড়াচ্ছে সাদা-কালো শিবিরকে।

আরও পড়ুন:এফসি গোয়ার কাছে ৩-০ গোলে হার বাগানের

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...