Wednesday, June 24, 2026

ঐন্দ্রিলা-সব্যসাচীর মতোই রঙিন প্রেমকাহিনী প্রার্থনা-বিটুপানের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Date:

Share post:

সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। দু’জনের একে অপরের প্রতি ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছে বঙ্গবাসী। ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় দুজনের রঙিন দিনগুলোর ভিডিয়ো ও ছবি উঠে এসেছে। ঠিক এমনই আরেক প্রেমকথার ভিডিও প্রকাশ্যে এল নেটমাধ্যমে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

আরও পড়ুন:Aindrila Sharma : সব্যসাচীর সব চেষ্টা ব্যর্থ, বেঁচে রইল প্রেমের রূপকথা

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রেমিকার মৃত্যু হয়েছে। আর প্রেমিক মৃত প্রেমিকাকে বিদায় জানানোর আগে তাঁর সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে তাঁকে বিদায় জানাচ্ছেন প্রেমিক। এই ভিডিওটি দেখে অনেকেই মনে করেছিলেন যে, ওঁরা হয়তো ঐন্দ্রিলা এবং সব্যসাচী। যদিও আদতে এটা ঐন্দ্রিলা -সব্যসাযীর গল্প ছিল না। ওই ভিডিওটিতে  আসলে ছিলেন অসমের এক জুটি। যাঁদের প্রমকাহিনীও অনেকটা ঐন্দ্রলা-সব্যসাচীর মতো রঙিন।

জানা গেছে, নগাঁও জেলার রাহা-র বাসিন্দা প্রার্থনা বোরা দীর্ঘদিন ধরেই মারণ রোগের সঙ্গে যুঝছিলেন। কিন্তু ওই অবস্থাতেও সব সময় পাশে ছিলেন প্রেমিক বিটুপান তামুলি। গত শুক্রবার যখন প্রার্থনার মৃত্যু হয়, সেই সময় তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করেন বিটুপান। আর এভাবেই সাদা কালো দুনিয়ায় অসমের যুগল তাদের প্রেমকাহিনীকে রঙিন করে তুলেছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...