Monday, April 6, 2026

সাঁইথিয়ায় বোমা বিস্ফো*রণের তদন্ত NIA করবে কি না সিদ্ধান্ত নেবে কেন্দ্র: হাইকোর্ট

Date:

Share post:

সাঁইথিয়ায় বোমা বিস্ফো*রণের তদন্ত NIA করবে কি না সিদ্ধান্ত নেবে কেন্দ্র: হাইকোর্ট। বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের তদন্ত NIA-র করবে কি না সে সিদ্ধান্ত কেন্দ্রকে নেওয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৪ নভেম্বর বিকেলে দুই গোষ্ঠীর বোমাবাজিতে উত্তরপ্ত হয়ে ওঠে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। বোমার আঘাতে সাদ্দাম হোসেন নামে এক যুবকের ডান পা এবং হাত উড়ে যায়। আহত হয় ১৪ বছরের বালক মুজফ্ফরও। পরের দিন এলাকা থেকে তাজা বোমাও উদ্ধার হয়। ঘটনার তদন্ত করছিল রাজ্য পুলিশ। এবার সেই বিস্ফোরণের তদন্ত ভার গেল এআইএ-র হাতে।

সাঁইথিয়ার বিস্ফোরণ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । সোমবার, সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের  ডিভিশন বেঞ্চে। দুপক্ষের সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ জানায়, তদন্তভার এনআইএ-কে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রই। ইতিমধ্যে সাঁইথিয়া থানার OC ঘটনার রিপোর্ট পাঠিয়েছেন বলে আদালতে জানায় রাজ্য। সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে।

দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সাঁইথিয়া। বোমার আঘাতে এক যুবকের হাত এবং পা উড়ে গিয়েছিল। জখম হয় আরও একজন। তারপরই পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা। তদন্তে নেমে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর থেকেই দফায় দফায় এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

 

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...