Saturday, April 4, 2026

সদ্যজাত সন্তানকে সময় দিতে উচ্চপদের লক্ষাধিক টাকার চাকরি ছাড়লেন বাবা !

Date:

Share post:

সদ্যজাত সন্তানের জন্য মায়ের ছুটি মিললেও বাবার ছুটি মেলে না এদেশে।তাই বারেবারে এই প্রশ্ন উঠেছে যে, সদ্যজাতর বড় হওয়ার জন্য শুধুই কী মায়ের ভূমিকা ? বাবার কী কোনও ভূমিকাই নেই ? অবশ্য ব্যতিক্রম অবশ্যই আছে। আর সেই ব্যতিক্রমের তালিকাতে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের প্রাক্তন ছাত্র অঙ্কিত জোশি।
সদ্যজাত সন্তানের সঙ্গে খুশির মুহুর্ত ভাগ করে নেওয়ার জন্য,একজন বাবা তার সন্তানের যত্ন নেওয়ার জন্য তার সঙ্গে সময় কাটানোর জন্য লাখ লাখ টাকার চাকরি ছেড়ে দিয়েছেন।জানা গিয়েছে, তিনি একটি কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন।কী বলছেন অঙ্কিত যোশি ? তাঁর সিদ্ধান্ত সম্পর্কে বলেছিলেন, ‘আমার মেয়ের জন্মের কয়েকদিন আগে, আমি আমার লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিই। আমি জানি এটা অনেকের কাছে একটা অদ্ভুত সিদ্ধান্ত বলে মনে হবে। কিন্তু আমার স্ত্রী এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। আমি আমার মেয়ের সঙ্গে শৈশবের এই মুহূর্ত উপভোগ করতে চাই”।
অঙ্কিত জোশী আরও জানিয়েছেন, কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে, চাকরির জন্য তাকে প্রায়ই বিদেশ ভ্রমণ করতে হতো। মেয়ে স্পিতির জন্মের পর অঙ্কিত মাত্র এক সপ্তাহের ছুটি পান। তার কোম্পানি তার পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়াতে চায়নি।এরপরই জোশী তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে, জোশি স্পিতির যত্ন নেওয়ার জন্য তার সময় কাটানোর জন্য সব সময় মুখিয়ে থাকেন।
জোশী আরও জানিয়েছেন, কয়েক মাস পর থেকে নতুন চাকরি খোঁজা শুরু করবেন তিনি তবে এখন মেয়েকে সময় দেওয়া ছাড়া তার আর কোন কাজ নেই।তিনি বলেন, ‘বেশিরভাগ কোম্পানি মাত্র সাত-দশ দিনের ছুটি অফার করে। তবে আমি মনে করি সন্তানের সঙ্গে সময় কাটানো শৈশবকে উপভোগ করার জন্য এই সময় যথেষ্ট নয়।তিনি আরও বলেন, আশা করি আগামী বছরগুলিতে কোম্পানি পিতৃত্বকালীন ছুটির মেয়াদ আরও কিছুটা বাড়ানোর চেষ্টা করবে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...