Friday, June 26, 2026

অত্যন্ত মর্মান্তিক: মোরবি সেতু বিপর্যয়ে সুপ্রিম-মন্তব্য, গুজরাট হাইকোর্টকে তদন্তের নির্দেশ

Date:

Share post:

গুজরাটের (Gujrat) মোরবি সেতু ভাঙার (morbid Bridge Collapse) ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ (Enormous Tragedy) বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। মোরবিতে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৪১ জনের বেশি মানুষের মৃ*ত্যু হয়েছে। তারমধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০ জন। সোমবার এই প্রসঙ্গে গুজরাট হাইকোর্টকে (Gujrat High Court) যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণের দিকটি নিশ্চিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির (Heema Kohli) ডিভিশন বেঞ্চ (Division Bench) প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির (Vishal Tiwari) দায়ের করা জনস্বার্থ মামলায় (PIL) এমনই মন্তব্য করেন। জনস্বার্থ মামলায় আইনজীবী অভিযোগ করেন, গুজরাটে সেতু ভেঙে (Bridge Collapse) পড়ার ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী কর্তৃপক্ষ। তিনি আরও অভিযোগ করেন, গত এক দশক ধরে আমাদের দেশে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে মূলত অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে। এই দায় কোনওভাবেই গুজরাট সরকার (Government of Gujrat) এড়িয়ে যেতে পারে না।

জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির আরও অভিযোগ, মোরবি সেতুতে (Morbi Bridge) ওইদিন মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল। কর্তৃপক্ষ এই ভিড় নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মোরবি সেতু দুর্ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি যে সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। যা সংবিধানের ২১ ধারা অনুযায়ী দেশের নাগরিকদের মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

৩০ অক্টোবর গুজরাটে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাট সরকারকে। সামনের মাসেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujrat Assembly Election)। তার আগে এই ধরনের বিপর্যয় গুজরাট নির্বাচনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোরবি সেতু ভেঙে যাওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আইনজীবী বিশাল তিওয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের দাবি করেছেন। সেখানে তিনি বলেন, এই কমিশন মূলত দেশের শতাব্দী প্রাচীন স্মৃতিস্তম্ভ, সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। যাতে মোরবি সেতুর মতো মারাত্মক দুর্ঘটনা এড়ানো যায়।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...