Saturday, June 20, 2026

বিশ্বকাপ যার হাতেই উঠুক কামড় বসাতে পারেন আপনিও!

Date:

Share post:

মিষ্টি আর ফুটবল- এই দুটোই হল বাঙালির সিগনেচার। বিশ্বকাপ ফুটবল (World Cup Football) মিলিয়ে দিল এই দুটোকেই। এবার কাতারের ৩২টি দেশের লড়াইয়ে বিশ্বকাপ আপনার হাতে থুড়ি আপনার পাতে পড়বে। নলেন গুড়ের বিশ্বকাপ কেক-সন্দেশ (Cake)। খেলা দেখছেন আর আর খাচ্ছেন।

ম্যাচ জিতে বিশ্বকাপ দুহাত দিয়ে তুলে ধরে চুমু খাচ্ছেন অধিনায়ক থেকে ফুটবলাররা। এ দৃশ্য সবার দেখা। এবার সেই কাজ করতে পারেন আপনিও। তবে শুধু ঠোঁট ছোঁয়ানো নয়, কামড় বসাতে পারেন বিশ্বকাপে। FIFA বিশ্বকাপের উত্তাপ বাড়তে শহরে তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে নলেনগুড়ের কেক। ইতিমধ্যেই চাহিদা তুঙ্গে। IAF-র তরফে অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার দিয়েছে অনেক সরকারি থেকে বেসরকারি অফিস। কেউ সেলফি তুলছেন। আবার এই কেক নিয়েই কেউ তৈরি করছেন রিল। টিভিতে খেলা আর ধীরে ধীরে ফ্রিজ থেকে বার করে বিশ্বকাপ খাওয়া– এই অভিজ্ঞতা ছাড়তে চাইছেন না অনেকেই।

বিশ্বকাপে ভারতীয় ফুটবল দল নেই। কিন্তু শীতের আমেজে নলেন গুড়ের বিশ্বকাপ কেক-সন্দেশ তারিয়ে তারিয়ে উপভোগ করতে চাইছে কলকাতা। প্রায় ১ ফুট লম্বা এই কেক-সন্দেশ। ওজন ১ কিলোগ্রাম। পাওয়া যাচ্ছে কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানে। ১ কেজি বিশ্বকাপের দাম ৭০০ টাকা। কম দামেরও আছে। সবার সাধ্যের মধ্যে রাখতে ৩০ টাকার ছোটো বিশ্বকাপ বানানো হবে বলে জানান মিষ্টির বিক্রেতা। বিশ্বকাপ যার হাতেই উঠুক আর্জেন্টিনা-ব্রাজিল-পর্তুগাল-ইংল্যান্ড-ইটালি বা ফান্স, কামড় বসাতে পারবেন কলকাতাবাসী।

আরও পড়ুন- বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে নজর কাড়লেন গনিম, কেন জানেন ?

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...