Friday, June 12, 2026

Mumbai Police: নরেন্দ্র মোদিকে প্রাণে মারার হুমকি! হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে উত্তেজনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) প্রাণে মারার হুমকি! মুম্বাই পুলিশের কাছে এসে পৌঁছল এমনই একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। আর এমন হুমকি বার্তাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। মুম্বাই ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে মোট সাতটি ভয়েস মেসেজ আসে। সেখানে হুমকি দেওয়া হয়, “দু’জন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হ*ত্যা করবে। ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে।”

তবে শুধু অডিও মেসেজই নয়, পাঠানো হয়েছে বেশকিছু ডকুমেন্টও। মুম্বাই ট্রাফিক কন্ট্রোল ইতিমধ্যে পুরো বিষয়টি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে (Mumbai Crime Branch) জানিয়েছে। সমস্ত হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নেমেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। কে এই রহস্যে মোড়া মেসেজ পাঠাল? কোথা থেকেই বা এই মেসেজ এল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরটি ট্র্যাক করার (Tracking) কাজ শুরু করেছে মুম্বাই পুলিশ।

চলতি বছরেই ২৬/১১-র ধাঁচে হামলার হুমকি আসে মুম্বাই পুলিশের কাছে। মুম্বাইয়ের অভিজাত ললিত হোটেল (Mumbai Lalit Hotel) বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। উড়ো ফোন আসার পরই তৎপরতার সঙ্গে মুম্বাইয়ের ওই অভিজাত ললিত হোটেলে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু, তল্লাশি চালানোর পরও কিছুই মেলেনি। এছড়াও মুম্বাইতে গত দিওয়ালির (Diwali) আগে এবং চলতি বছরে গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আগেও নাশকতার ছক নিয়ে সতর্কবাণী দিয়ে উড়ো ফোন আসে। হুমকি ফোন পেয়েই মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি হয়। চলে জোর তল্লাশি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...