Monday, April 13, 2026

ক্যানিংয়ে নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে জখম পুলিশ, গ্রেফতার ১

Date:

Share post:

নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের শিকার হতে হল পুলিশকে। নাবালিকার প্রতিবেশীদের বিরুদ্ধে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে ক্যানিং থানার এক এসআই ও দু’জন সিভিক ভলান্টিয়ার কর্মী।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃপঞ্চায়েত নির্বাচনে মিঠুনই ভরসা বিজেপির! ফের শহরে বিজেপি নেতা

সোমবার রাতে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, ক্যানিংয়ের সর্দার পাড়ার বাসিন্দা সুব্রত সর্দার তাঁর সতেরো বছরের ছেলের বিয়ের আয়োজন করেছিলেন নিকারীঘাটা পঞ্চায়েতের পূর্বহাতামারীর এক নাবালিকার সঙ্গে। গতকাল রাতে বেশ জাঁকজমকের সঙ্গেই বিয়ের আয়োজন করা হয়েছিল। গ্রামে নাবালিকা বিয়ে (Child Marriage) হচ্ছে খবর পেয়ে রাতেই বিয়েবাড়িতে চলে আসে পুলিশ।

পুলিশের অভিযোগ, তাঁদের দেখতেই  সর্দারের বাড়ির লোকজন লাঠি নিয়ে তেড়ে যায়। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বরের বাড়ির লোকজনের। ঘটনায় এসআই ও দুই সিভিক ভলান্টিয়ারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে এলাকায় শুরু হয়েছে তল্লাশি ।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...