Saturday, April 4, 2026

কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল, বুধবারে নেবেন শপথ

Date:

Share post:

সকালেই পৌঁছেছেন কলকাতায় নবনিযুক্ত রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। বিমানবন্দরে রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ডাঃ শশী পাঁজা। বিমানবন্দরেই তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপরেই রাজভবন। পরে যান কালীঘাট মন্দিরে। আজ বুধবার তিনি শপথ নেবেন। তার আগে কালীঘাটে গিয়ে ভক্তিভরে পুজো দেন নবনিযুক্ত রাজ্যপাল। কলকাতায় আসার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেই সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালন করব। তখনই তিনি বলেছিলেন, কলকাতা আমার দীর্ঘদিনের চেনা শহর। এখানে কাজও করেছি। তাই কালীঘাট মন্দিরে গিয়ে প্রথমেই দেব পুজো। শপথ নেওয়ার আগেই নবনিযুক্ত রাজ্যপাল তাই করলেন। ভক্তিভরে দিলেন পুজো।

আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৬ বার হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনাকে! বাদ যাননি মারাদোনাও

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...