Saturday, June 27, 2026

বসার জায়গা পছন্দ নয়, হাস্যকর অজুহাত দেখিয়ে রাজ্যপালের শপথ এড়ালেন শুভেন্দু

Date:

Share post:

পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল (Governor) হিসেবে শপথ (Oath) নিলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শপথবাক্য পাঠে যে কোনও পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন নতুন রাজ্যপাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শাসক দলের একাধিক সাংসদ, বিধায়করা। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস(Biman Bose)। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের শপথ অনুষ্ঠানে রীতি ভাঙলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আমন্ত্রণ পেয়েও তিনি এলেন না।

শুভেন্দু প্রথমে জানিয়েছিলেন যে, নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। কিন্তু শপথ গ্রহণের সকালেই আচমকাই টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা জানান যে, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের বসার জন্য যে আসন বিন্যাস করা হয়েছে, তা নিয়ে আপত্তি রয়েছে তাঁর। দুই বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাসের পাশে আসন দেওয়াতেই ক্ষোভ শুভেন্দুর।

টুইটে শুভেন্দু অবশ্য লিখেছেন যে, তিনি পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদি আজও তাঁকে দেখা করতে বলেন, তাহলে তিনি যাবেন আজই রাজভবন যাবেন।

এদিকে শুভেন্দু অধিকারী শপথগ্রহণ অনুষ্ঠান এড়াতেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার এমন আচরণ অসৌজন্যের ও মিথ্যাচার বলে তোপ দেগেছেন তিনি। এই সবটাই সিবিআই ও ইডির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী নাটক করছেন বলেও তোপ দাগেন কুণাল।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...