Tuesday, June 23, 2026

বিপুল পরিমাণে গাঁ*জা ট্রাকে, মুর্শিদাবাদে ধৃত ২ পাচারকারী

Date:

Share post:

বিপুল পরিমাণ গাঁ*জা-সহ ধৃত ২ পাচারকারী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) শিবপুর (Shibpur) টোল প্লাজায় (Toll plaza)। বুধবার গভীর রাতে টোল প্লাজা থেকে আটক করা হয় দুই পাচারকারীকে (Smugglers)। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১৬৫ কেজি গাঁজা (Ganja)। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।

গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে। এদের মধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার একজন রবি দাস, এবং অপরজন দীপঙ্কর সরকার, কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহার থেকে একটি মালবাহী ট্রাকে (Truck) গাঁজা পাঁচার হচ্ছিল মুর্শিদাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় এসটিএফের বিশেষ দল। শিবপুর টোল প্লাজার কাছে চিহ্নিত করে দাঁড় করানো হয় ট্রাকটিকে। এরপর গাড়িতে থাকা দুই ব্যক্তিকে নামিয়ে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় গাঁজা। দুই পাচারকারীর বিরুদ্ধে মাদক পাচার মামলায় নবগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...