Friday, June 26, 2026

শনিবার বাগানের সামনে লিগ টপার হায়দরাবাদ, জয়ে ফিরতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা

Date:

Share post:

আগামী শনিবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টপার হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে এফসি গোয়ার কাছে ০-৩ গোলে হেরেছিল জুয়ান ফেরান্দোর দল। সেই হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। আর সেই কারণে বিগত কয়েক দিন ধরে মোহনবাগান মাঠে ক্লোজড ডোর অনুশীলন সারছে প্রীতম কোটাল, শুভাশিস বোসুরা। প্রতিটা বিভাগে বোঝাপড়া বাড়াতে ও গোলের রাস্তা খুলতে জোর দিচ্ছেন হেড কোচ জুয়ান।

এফসি গোয়া ম‍্যাচ অতীত। হায়দরাবাদের বিরুদ্ধে জিতে জয়ের স্বরনীতে ফিরতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। এদিন হায়দরাবাদ ম‍্যাচের প্রস্তুতি নিয়ে বাগান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস বলেন,”লিগ শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামছি, সে জন্য বাড়তি উদ্যম নিয়ে খেলতে নামব আমরা। কারণ এই ম্যাচটা জিততে পারলে লিগ টেবিলে একটু ভালো জায়গায় পৌঁছে যাব।”

এদিকে গোয়ার বিরুদ্ধে হারকে ভুলে এগিয়ে যেতে চান দিমিত্রি। এই নিয়ে তিনি বলেন, “হার-জিত খেলারই অঙ্গ। সবাই সব ম্যাচ জেতে না। হেরে গেলে পরের ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হয়। সেটা করার জন্য আমরা তৈরি হচ্ছি। এফসি গোয়া ম্যাচ আমাদের কাছে অতীত। ওই ম্যাচে আমরা কেউই ভালো খেলতে পারিনি। সবারই কিছু না কিছু ভুল ছিল। সেই ভুল গুলো যাতে না হয় সেটা সবারই মাথায় রাখতে হবে।”

একই কথা বলললেন শুভাশিস বসুও। হায়দরাবাদ ম‍্যাচের প্রস্তুতি নিয়ে তিনি বলেন,” হায়দরাবাদ টিমটা খুব ভালো খেলছে। তার অন্যতম কারণ ওরা দলের মূল নিউক্লিয়াসটা অনেক দিন ধরে রেখেছে। লিগ শীর্ষে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নামলে একটা আলাদা মানসিকতা নিয়ে নামতে হয়। কোচ সেভাবেই আমাদের তৈরি করছেন। দলে কার্ড ও চোট সমস্যা কিছু আছে। সেগুলো তো খেলারই অঙ্গ। সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই। ম্যাচটা জেতার জন্য ঝাঁপাতে হবে। নিজেদের মাঠে খেলা, ফলে বাড়তি সুবিধা তো কিছু থাকবেই।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” হায়দরাবাদের আক্রমণভাগ খুব শক্তিশালী। ওগবেচে, জোয়াও ভিক্টরের মত বিদেশী ফুটবলার আছে দলে। মহম্মদ ইয়াসির, আকাশ মিশ্রারাও ভালো খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে ওদের আক্রমণ সামলাতে আমাদের রক্ষণ মজবুত করে পালটা আক্রমণে গিয়ে গোল তুলে আনতে হবে। আমরা একটা দল হিসেবে খেলি। ফলে গোল করলে যেমন সেটা টিমের কৃতিত্ব মনে করি, তেমনই গোল খেলে সেটা পুরো দলেরই ব্যর্থতার মধ্যে পড়বে। লিগ এখনও মাঝ পর্ব পেরোয়নি। ফলে কোচের ঠিক করে দেওয়া গেম প্ল্যানিং মেনে খেলতে পারলে আমরা ফের জয়ের রাস্তায় ফিরবই।”

আরও পড়ুন:আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...