Friday, June 26, 2026

হাসপাতাল থেকে উধাও রোগী! পরিবারকেই দায়ী করল এসএসকেএম

Date:

Share post:

পরিবারের লোক দেখা করতে এসে মাথায় হাত। বেডে নেই রোগী। মাঝে দুদিন আসা হয়নি। আর তারপর হাসপাতালে এসেই মাথায় হাত পরিবারের সদস্যদের। শুরু হয় খোঁজা-খুঁজির পালা। হাসপাতাল কর্তৃপক্ষকে এরপর বিষয়টি জানালে উল্টে রোগীর পরিবারের দিকেই দায়িত্ব-জ্ঞানহীনতার অভিযোগ তোলে কর্তৃপক্ষ। এসএসকেএম হাসপাতালের ঘটনা।

রোগীর পরিবারের অভিযোগ, আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে (Biswanath Roy) গত ১৯শে নভেম্বর হার্নিয়া অস্ত্রোপচারের (Operation) জন্য এসএসকেএম-এর মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয়। দুদিন পর অস্ত্রোপচারের তারিখ দেন চিকিৎসকরা। সেই মতো গত ২১ তারিখ হাসপাতালে (Hospital) পৌঁছয় রোগীর পরিবার। কিন্তু ওয়ার্ডে (Ward) গিয়ে দেখেন বেডে নেই বিশ্বনাথবাবু।

এরপরই বিষয়টি কর্তব্যরত নার্সদের (Nurse) জানানো হয়। বহু খোঁজার পরও রোগীকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানাতে বাধ্য হন পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের দাবি উল্টে তাঁদের দিকেই দায়িত্ব-জ্ঞানহীনতার আঙুল তোলেন এসএসকেএম কর্তৃপক্ষ। এদিকে বিশ্বনাথবাবুর কাছে থাকা ফোনটিও কার্যত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

পরিবারের দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গেছে মেন গেট থেকে বেরিয়ে গিয়েছেন বিশ্বনাথবাবু। রোগীকে খুঁজে পেতে এরপর ভবানীপুর থানায় (Bhawanipur Police Station) দারস্থ হন পরিবার। দায়ের করা হয় লিখিত অভিযোগ। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো হদিশ মেলেনি।

ঘটনা প্রসঙ্গে বিশ্বনাথ রায়ের পরিবারের এক সদস্য বলেন, উনি হাঁটাচলা করতে পারতেন। সেই কারণে আমাদের কেউ রাতে হাসপাতালে থাকতেন না। ২১ তারিখ হাসপাতালে গিয়ে দেখি রোগী বেডে নেই। এরপর আমরা জানাই হাসপাতালকে।

অন্যদিকে, এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ড থেকে রোগী নিখোঁজ হওয়ার অভিযোগের ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তি নিজে থেকেই চলে যান। সেক্ষেত্রে গাফিলতির অভিযোগ তোলা ঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের প্রতি অভিমান বা চিকিৎসার কারণে তিনি পরিবারের বোঝা হয়ে দাঁড়াচ্ছেন, এই ভাবনা থেকেই ঘটনাগুলো ঘটে। এক্ষেত্রে ঠিক কী ঘটেছে দেখতে হবে। পুলিশি তদন্তে দেখা যাক কী উঠে আসে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...