Saturday, April 4, 2026

Kolkata: বিপজ্জনক বাড়ি এবার নিজেই ভাঙতে পারবে পুরসভা, গৃহীত সংশোধনী বিল

Date:

Share post:

কলকাতার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (KMC)। ভাড়াটেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মহানগরের বিপজ্জনক বাড়ি এবার নিজেই ভাঙতে পারবে পুরসভা। বৃহস্পতিবার, এই মর্মে বিধানসভায় কলকাতা পুরসভা (KMC) আইনের একটি সংশোধনী বিধানসভায় গৃহীত হল। সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শহরে থাকা অনেক বিপদজনক বাড়িতেই ভাড়াটিয়ারা জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। বারবার নোটিশ (Notice) দিলেও ভেঙে ফেলার ক্ষমতা না থাকায় পুরসভাকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হত। পুরসভার তরফে বাড়িটিকে চিহ্নিত করে বোর্ড লাগানো হলেও তাঁরা সেখান থেকে সরতে চান না।

নতুন সংশোধিত আইনে পুর নিগমকে বাড়িটি ভেঙে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি ভাঙার আগে সেখানে বসবাসকারীরা যতটা জায়গা নিয়ে বসবাস করছেন তাঁদের সেই পরিমাণ জায়গা উল্লেখ করে বসবাসের শংসাপত্র দেওয়া হবে। ওই জায়গায় নতুন বাড়ি তৈরি হলে তাদের সমপরিমাণ জায়গা ফিরিয়ে দেওয়া হবে। অবশ্য বাড়ির মালিককেও দেওয়া হবে সমপরিমাণ জায়গা। পুরমন্ত্রী জানান, এই বিলে ইউনিট এড়িয়া কমিটি করা হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। এ ছাড়াও এই বিলের ফলে জমি রেজিস্ট্রি করলে সরাসরি তার মিউটেশন হয়ে যাবে। তাঁর দাবি, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে প্রশাসনিক স্বচ্ছতা আসবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...