Friday, April 3, 2026

প্রাথমিকের টেট নিয়ে মুখ্য সচিবের বৈঠক, কড়া পদক্ষেপের ইঙ্গিত নবান্নের

Date:

Share post:

১১ ডিসেম্বর প্রাথমিক টেট (Primary TET) যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবার সেই দিকেই সজাগ দৃষ্টি নবান্নের (Nabanna)। বৃহস্পতিবার টেট (TET) প্রক্রিয়ার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে নবান্নে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরীক্ষা পরিচালনা পদ্ধতি থেকে শুরু করে ফল প্রকাশের আনুমানিক দিনক্ষণ সব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর।

চলতি বছরের প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। ১৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। প্রাথমিকের টেট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করতে রাজি নয় রাজ্য। তার জন্যই এবার ডিএম, ও এসডিও অফিসে চালু থাকবে হেল্পলাইন (Helpline)। এই মর্মে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। ডিএম (DM) ও এসডিও অফিসে (SDO Office) যে হেল্প লাইনগুলি থাকবে সেই হেল্পলাইনের নম্বর প্রচার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালও। কিন্তু, বৈঠকে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরা উপস্থিত থাকলেও ছিলেন না স্কুলশিক্ষা সচিব মণীশ জৈন। নবান্নের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul) দাবি করেছেন, টেট হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যেই পরীক্ষার ফলপ্রকাশ করে দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে হাওড়া ও কলকাতার মধ্যে যাতে কোনও রকম ট্রাফিক জনিত সমস্যা তৈরি না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে হাওড়া ও কলকাতা পুলিশের সিপিকে ।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...