Wednesday, June 24, 2026

ISRO : ভারত-ভুটান যৌথ উদ্যোগে একসঙ্গে ৯ টি স্যাটেলাইট লঞ্চ করছে ইসরো !

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (Indian Space Research Organization) নয়া সাফল্য। এবার একটিবার দুটি নয় একসঙ্গে নটি স্যাটেলাইট (satellite) লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন (ISRO)। ২৬ নভেম্বর শ্রীহরিকোটার স্পেসপোর্ট (Space port) থেকে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে বলে ইসরো (ISRO) সূত্রে জানা গেছে।

শনিবার সকাল ১১ টা ৫৬ মিনিটে এই স্যাটেলাইট লঞ্চ প্রক্রিয়াটি শিডিউল করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য হল PSLV-C54/ EOS-06 মিশন ও সঙ্গে Oceansat-3। এর পাশাপাশি আরও আটটি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করা হবে, যার মধ্যে একটি ভুটানের যৌথ সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন (ISRO) – এর PSLV-C54 লঞ্চ করবে EOS-06 স্যাটেলাইট (Earth Observation Satellite – 06)। দুটি ভিন্ন SSPO থেকে আটটি ন্যানো-স্যাটেলাইট লঞ্চ করা হবে । প্রাথমিক স্যাটেলাইটটি (EOS-06) অরবটি-১ থেকে পৃথক হয়ে যাবে। পরবর্তীকালে PSLV-C54 গাড়ির প্রপালশন বে রিং-এ (Propulsion bay ring) প্রবর্তিত দুটি অরবিট চেঞ্জ থ্রাস্টার (Orbit change thruster) ব্যবহার করে অরবিট পরিবর্তনের পরিকল্পনা করা হবে। PSLV-C54 উৎক্ষেপণ প্রথম লঞ্চ প্যাড (FLP), SDSC, SHAR থেকে করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। তিনি বলেন EOS-06 (Oceansat-3) ও আটটি ন্যানো স্যাটেলাইট রয়েছে। যার মধ্যে ভুটানস্যাট, পিক্সেলের আনন্দ, ধ্রুবা স্পেসের থাইবোল্টের দুটি নম্বর এবং অ্যাস্ট্রোক্যাট স্পেসফ্লাইট USA-র চারটি নম্বর বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন তাঁরা।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...