Tuesday, March 31, 2026

কাতার বিশ্বকাপকে ‘ইতিহাসের জঘন্যতম’ কটাক্ষ! FIFA-কে নিশানা প্রাক্তন মিস ক্রোয়েশিয়ার

Date:

Share post:

কাতার বিশ্বকাপকে (Qatar World Cup 2022) ‘ইতিহাসের জঘন্যতম’ (Worst) বলে কটাক্ষ করলেন ক্রোয়েশিয়ার (Croatia) সিঙ্গার মডেল (Singer Model) ইভানা নোল (Ivana Knoll)। পাশাপাশি তাঁর আরও একটা পরিচয় আছে। তিনি প্রাক্তন মিস ক্রোয়েশিয়াও (Miss Croatia) বটে। পেশা ও গ্ল্যামার জগতের (Glamour World) পাশাপাশি ফুটবলপ্রেমী (Football Lover) হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। আর ক্রোয়েশিয়ার খেলা হলে তো আর কথাই নেই। দেশের জাতীয় পতাকার আদলে বিশেষ পোশাক তৈরি করেন। আর সেই পোশাকে নিজেকে সাজিয়ে দেশের হয়ে গলা ফাটাতে হাজির হয়ে যান গ্যালারিতে। আর সেই ইভানাই আয়োজক দেশ কাতারের উপর ক্ষেপে লাল।

সম্প্রতি কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে সমস্যায় পড়েছেন ইভানা। আর তাতেই বেজায় বিরক্ত এই সিঙ্গার মডেল। ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইতিহাসের জঘন্যতম ফুটবল বিশ্বকাপ হচ্ছে কাতারে। গত বুধবার মরক্কোর বিরুদ্ধে লুকা মদ্রিচদের (Luka Modric) খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ইভানা। ইভানা জানিয়েছেন, হায়া কার্ড (Hayya Card) পেতে ২০ দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। খেলা দেখার টিকিট মিললেও পাওয়া যাচ্ছে না হায়া কার্ড। এর আগে বিশ্বকাপ দেখার জন্য এত রকম কাগজপত্র কখনও দরকার হয়নি বলেও অভিযোগ করেছেন ইভানা। আর সেই কারণেই অনেকেই এবারের ‘সার্কাসে’ (Circus) অংশগ্রহণ করতে চাইছেন না।

ছোট থেকেই ফুটবল ভক্ত ইভানা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময় বিভিন্ন পোশাকে গ্যালারির উষ্ণতা বৃদ্ধি করেছিলেন। আর এবার বিরক্তি প্রকাশ করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা একটা বিপর্যয়। যাঁরা এবার বিশ্বকাপ দেখতে যেতে পারেননি তাঁদের জন্য আমার খুবই খারাপ লাগছে।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...