Thursday, June 11, 2026

SSC নিয়োগ মামলায় হাই কোর্টের একাধিক নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

SSC নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টকে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অতিরিক্ত নিয়োগে শিক্ষাসচিবকে নিয়মিত আদালতে হাজিরা ও সিবিআই তদন্ত এখনই নয় বলে নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন:শূন্যপদ নিয়ে রাজ্য-SSC-র অবস্থান আলাদা কেন? প্রশ্ন তুলে কড়া মন্তব্য বিচারপতি বসুর

এসএসসিতে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অতিরিক্ত শূন্যপদ নিয়োগের জন্য, স্কুল সার্ভিস কমিশনের আনা আবেদনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু শিক্ষাসচিবের হাজিরার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যদিও সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরপর রাজ্য শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়।

শুক্রবার সকালে মামলার শুনানিতে তিন সপ্তাহের জন্য সিবিআই তদন্ত-সহ হাই কোর্টে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যদিও এই স্থগিতাদেশের আগেই শুক্রবার হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের হাজিরা দিয়েছেন মণীশ জৈন। আর বিচারপতির প্রশ্নের উত্তরও এন তিনি। তবে এই মামলায় জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...