Thursday, April 2, 2026

স্বাধীনতার পরেও ভারতীয়দের ‘তৈরি করা’ ইতিহাস শেখানো হত! অসমে অভিযোগ মোদির  

Date:

Share post:

স্বাধীনতার পরবর্তী সময়ে (Post Independence Era) আমাদেরও সেই ইতিহাসই শেখানো হয়েছিল, যা দাসত্বের (Slavery) সময় তৈরি হয়েছিল। স্বাধীনতার পর বিদেশিরা আমাদের গোলাম বানিয়ে রেখেছিল। তাঁদের অ্যাজেন্ডা (Agenda) পরিবর্তনের প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। দেশের প্রতিটি প্রান্তেই, ভারতমাতার সাহসী সন্তানরা কীভাবে বিদেশীদের লড়াই করেছিলেন এবং তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছে। শুক্রবার লাচিত বারফুকানের (Lachit Borphukan) ৪০০ তম জন্মবার্ষিকী (Birth Anniversary) উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি অসমের (Assam) মহান ভূমিকে ধন্যবাদ জানাই। এই মাটি ভারতমাতাকে লাচিতের মতো বীর সন্তান উপহার দিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে আমি এই কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। এই উপলক্ষে, আমি অসমের জনগণ এবং সমস্ত দেশবাসীকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী বলেন, আজ অত্যন্ত গর্বের সঙ্গে ভারত তার সংস্কৃতির ঐতিহাসিক বীর নায়কদের স্মরণ করছে। লাচিতের মতো অমর সন্তানরা আমাদের দেশের অনুপ্রেরণা। এরপরই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, কেউ যদি তলোয়ারের জোরে আমাদের মাথা নত করাতে চায়, আমাদের চিরন্তন পরিচয় বদলাতে চায়, তাহলে আমরাও তার জবাব দিতে প্রস্তুত। বীর লাচিত যে বীরত্ব ও সাহসিকতা দেখিয়েছিলেন তা ছিল মাতৃভূমির প্রতি অপরিসীম ভালবাসার চূড়ান্ত পরিণতি।

পাশাপাশি এদিন দিল্লির বিজ্ঞান ভবনে (National Science Centre) লাচিত বারফুকানকে নিয়ে আয়োজিত প্রদর্শনীও (Exhibition) পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...