Wednesday, June 24, 2026

এই জয়ে সন্তুষ্ট নন রিচার্লিসন, ম‍্যাচ শেষে নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সৌজন্যে  রিচার্লিসন। তাঁর জোড়া গোলে প্রথম ম‍্যাচে জয় ছিনিয়ে নেয় তিতের দল। দুটি গোলই দ্বিতীয়ার্ধে করেছেন তারকা ফরোয়ার্ড। যার মধ্যে দ্বিতীয় গোলটি একটি অনবদ্য বাইসাইকেল কিকে করেছেন রিচার্লিসন। আর জয়ের পরই উৎসবে মেতে ওঠে সেলেকাওরা। তবে এই গোলে সন্তুষ্ট থাকতে পারছেন না রিচার্লিসন। ম‍্যাচ শেষে এমনটাই জানালে তিনি।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রিচার্লিসন বলেন,” আমাদের কোচ তিতে বলেন, গোলের গন্ধ পেতে হয়। সেটাই পাচ্ছি আমরা। দারুণ একটা রাত। দুর্দান্ত জয়। আমাদের আসল লক্ষ্যে পৌঁছতে এখনও ছ’টা ম্যাচ বাকি।”

এখনও পযর্ন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি ম্যাচ খেলেছেন নেইমার। বাকি আরও দু’টি ম্যাচ। এর পর প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল বাকি। মোট ছ’টি ম্যাচ। সব ক’টিতে জিতলেই ষষ্ঠবারের জন‍্য বিশ্বকাপের ট্রফি পেয়ে যাবে ব্রাজিল। আর ম‍্যাচ শেষে সেই কথাই বলেন রিচার্লিসন।

আরও পড়ুন:কিউয়িদের কাছে প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...