Friday, June 26, 2026

কিউয়িদের কাছে প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের

Date:

Share post:

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম‍্যাচে হার ভারতের। এদিন কিউয়িদের কাছে ৭ উইকেটে হারল শিখর ধাওয়ানের দল। রানের পাহাড় করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব‍্যর্থ হল টিম ইন্ডিয়া। কাজে এল না শিখর ধাওয়ান,শ্রেয়স আইয়র, শুভমন গিলের দুরন্ত ইনিংস। কিউয়িদের হয়ে শতরান টম লাথামের। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে টিম ইন্ডিয়া। ৮০ রান করেন শ্রেয়স আইয়র। ৫০ রান করেন শুভমন গিল। ধাওয়ান করেন ৭২ রান। ৩৬ রান করেন সঞ্জু সামসন। ৩৭ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। কিউয়িদের হয়ে তিনটি করে উইকেট নেন টিম সৌদি এবং লকি ফার্গুসন। একটি উইকেট নেন মিলনে।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউয়িদের হয়ে দুরন্ত ব‍্যাটিং লাথামের। ১৪৫ রানে অপরাজিত তিনি। ৯৪ রানে অপরাজিত অধিনায়ক উইলিয়ামসন। কিউয়ি ব‍্যাটরদের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় বোলাররা। ভারতের হয়ে দুই উইকেট নেন উমরান মালিক। একটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:আমেরিকাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের রাস্থা নিশ্চিত করতে মরিয়া ইংল‍্যান্ড

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...