Sunday, June 14, 2026

পঞ্চায়েত ভোটে গাজোয়ারি নয়: বীরভূমের সাংগঠনিক বৈঠকে একজোট হয়ে কাজের বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে কোনওভাবেই গাজোয়ারি করা যাবে না। শুক্রবার, বীরভূম জেলার সংগঠনিক বৈঠকে ফের একবার এই নির্দেশ দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। একইসঙ্গে তাঁর বার্তা, “সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেলায় দলের কাজ করুন। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত দলের অন্দরে সমন্বয় বজায় রেখে চলুন।”

এদিন বীরভূম (Birbhum) সাংগঠনিক জেলার সাংগঠনিক পদাধিকারী, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতিদের নিয়ে বিকেল ৪ টে থেকে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi)। আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ, বীরভূমের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

এদিন বীরভূমের প্রতিটা ব্লক ধরে কথা বলেন। ব্লকের নেতাদের অভাব – অভিযোগ শোনেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলার বিধায়কদ ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গেও আলাদা করে কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সি। বৃহস্পতিবারই বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, আশিষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ( রানা) এই চারজনকে ডেকে নির্দেশ দেন, “অনুব্রত এখন নেই। তোমরা চারজন মিলে বাকিদের সঙ্গে নিয়ে জেলা দেখে রাখবে”। এদিন অভিষেকও একই কথা বলেন এই চার নেতাকে।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিতকে ধরে রাখার পরামর্শ দেন অভিষেক। কিন্তু কোনও অবস্থাতেই যেন পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করে ভোট করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে দলকে। সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন- রাজনীতির পাশাপাশি এবার সিনেমার পর্দায় তৃণমূলের এই নেতা!

 

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...