Sunday, June 14, 2026

রাজনীতির পাশাপাশি এবার সিনেমার পর্দায় তৃণমূলের এই নেতা!

Date:

Share post:

একদিকে সিনেমা করছেন. অন্যদিকে রাজনীতিও। এমন দৃষ্টান্ত রয়েছে বলিউড-টলিউড সর্বত্রই। সিনেমা করার পাশাপাশি রাজনীতির ময়দানেও সমানভাবে সক্রিয় অনেক অভিনেতা-অভিনেত্রী। এবার হতে চলেছে এর ঠিক উল্টো। রাজনীতির ময়দানে দাপট দেখানো তৃণমূল নেতাকে (TMC Leader) এবার দেখা যাবে সিনেমার পর্দায়। অবাক হলেও এটাই সত্যি। তিনি অভিনয় করছেন।

কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ অভিনয় করছেন চুটিয়ে। দরিদ্র পিতার ভূমিকায় ‘শূন্য হৃদয়’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। প্রথম দিন শুটিং হয় কোচবিহার শহরের রেল গেটে এলাকার একটি বাড়িতে। রবীন্দ্রনাথ ঘোষের ছেলের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান।

অন্যদিকে এলাকায় শুটিং শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান সাধারণ মানুষ। ছবির শুটিং দেখতে তাঁরা জড়ো হন কোচবিহার শহরের রেল গেটে এলাকায়। শুটিংয়ে অভিনয় উপভোগ করছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে বলছেন সংলাপ। নতুন কাজ নিয়ে কেমন লাগছে তৃণমূল নেতার? এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, ‘অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। 

 আরও পড়ুন- ‘ডিএ নিয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল’, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য

 

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...