Saturday, April 4, 2026

হেলিকপ্টার চড়ে বিয়ের আসরে চিকিৎসক বর !

Date:

Share post:

চারিদিকে এখন বিয়ের মরশুম (Wedding Season)। অলিতে গলিতে সপ্তপদী যাত্রা যেন লেগেই আছে। তবে বিয়ের সফরে হেলিকপ্টার (helicopter) চড়ে যাত্রা শুরু করা বর একটু বিরল বটে। কিন্তু কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের (Sagar Dutta Medical College Hospital) ওই চিকিৎসক প্রভাত কুমার (Pravat Kumar)এই কাজটি করে দেখালেন। ডাক্তারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায় বাবার শেষ ইচ্ছে পূরণেই বর বেশে হেলিকপ্টার (Helicopter) চড়লেন তিনি।

৩৫ বছরের প্রভাত কুমার বিহারের (Bihar) বাসিন্দা।কলকাতার সরকারি হাসপাতালের চিকিৎসকও বটে। ছেলের বিয়ে নিয়ে বাবার মনে চরম উন্মাদনা ছিল। বিহারের প্রত্যন্ত গ্রামের কৃষক রামানন্দ সিং তাই ছেলের বিয়েতে চমকপ্রদ কিছু করার কথা ভেবে রেখেছিলেন। সেই মতো ছেলেকে বলেন হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যাওয়ার কথা। সবকিছু সেই মতোই এগোচ্ছিল। কিন্তু তাঁর ইচ্ছে পূরণের মুহূর্তের সাক্ষী থাকতে পারলেন না রামানন্দ নিজেই। র*ক্তে সংক্রমণজনিত সমস্যা নিয়ে বহু দিন ধরেই ভুগছিলেন প্রভাতের বাবা। বিহারেরই বাসিন্দা বছর ২৮-এর নিশি কুমারীর সঙ্গে ছেলে প্রভাতের বিয়ে পাকা হওয়ার দু’দিনের মধ্যেই মৃ*ত্যু হয় তাঁর। ছেলের সঙ্গে হেলিকপ্টার চড়তে চেয়েছিলেন সেটা হল না। কিন্তু বাবার শেষ ইচ্ছেকে পূর্ণ মর্যাদা দিল চিকিৎসক ছেলে। সূত্রের খবর, দিল্লির একটি বেসরকারি সংস্থা থেকে ২০ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন প্রভাত। তাঁর বাবা তাঁকে ছেড়ে চলে গেছেন কিন্তু বাবাকে দেওয়া কথা আর তাঁর অপূর্ণ ইচ্ছের মর্যাদা, এই দুটোকেই নিজের বিয়েতে যথাযোগ্য সম্মানে তুলে ধরল ছেলে। হেলিকপ্টার চড়ে বিয়ে করতে গিয়ে বাবাকে এক পরম তৃপ্তি দিলেন এমনটাই মনে করছেন তাঁর আত্মীয় পরিজনরা।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...