Saturday, April 4, 2026

পরকীয়ায় খাটবে না প্রতিশ্রুতি দিয়ে সহবাসের যুক্তি ! রায় কেরল হাইকোর্টের

Date:

Share post:

বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার ঘটনা বারবারই সংবাদের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার এই সংক্রান্ত এক মামলায় নতুন নতুন কেরল হাইকোর্টের। পরকীয়া (Extra marital affair) সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক (physical relation)কখনই ধ*র্ষণের নামান্তর হতে পারে না। তাই যৌ*ন সম্পর্ক হলে তাকে ধ*র্ষণ দিয়ে কোনও অভিযোগ করা যাবে না স্পষ্ট জানাল কেরল হাইকোর্ট (Kerala High court)।

২০১৮ সালের একটি মামলার রায় ঘোষনায় এই পর্যবেক্ষণ হাইকোর্টের। কেরলের কোল্লাম (Kollam) জেলার এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ*র্ষণের অভিযোগ করেছিলেন এক বিবাহিত মহিলা।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশে এবং বিদেশেও বেশ কয়েকবার তাঁর সঙ্গে যৌ*ন সম্পর্ক করেছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয় তখন ওই মহিলা বিবাহিত ছিলেন বটে কিন্তু স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। পাশাপাশি বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেছিলেন তিনি। মহিলার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দেওয়াতেই তিনি যৌ*ন সম্পর্কে সম্মতি জানিয়েছিলেন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে উঠলে তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি কওসর এদাপ্পাগথের (Kausar Edappagath) সিঙ্গেল বেঞ্চ জানায়,আবেদনকারীর বিশদ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, যৌ*ন সম্পর্কে দুই পক্ষেরই সম্মতি ছিল। যখন কোনও বিবাহিত মহিলা স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে যৌ*ন সম্পর্ক স্থাপন করেন, তখন তিনি এটা জেনেই এগোন যে, ওই ব্যক্তির সঙ্গে আইনত বিয়ে করা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপর তিনি বলতে পারেন না যে তাদের যৌ*ন সম্পর্ক বৈধ বিবাহের আইনি বিশ্বাসের ভিত্তিতে ছিল । অতএব মামলাটি কোনভাবেই ধোপে টেকে না। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে ধ*র্ষণের অভিযোগ আনা যায় না বলে জানিয়েছে হাইকোর্ট।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...