Saturday, June 13, 2026

ভারতের দেখানো পথেই USA! চিনা টেলিকম সরঞ্জামে নিষেধাজ্ঞা বাইডেনের

Date:

Share post:

জাতীয় নিরাপত্তার (National Security) স্বার্থের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্তের পথে হাঁটল বাইডেন (Joe Biden) প্রশাসন। ‘সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট’-এর (Secure and Trusted Communications Networks Act) অধীনে কয়েকটি চিনা টেলিকম (China Telecom) সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন ফেডেরাল কমিউনিকেশনস কমিশন (FCC) জানিয়েছে, হুয়াইয়ে (Huawei), জেডটিই (JDTE)-সহ বেশ কয়েকটি চিনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ (Telecommunication) ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।

এফসিসির কমিশনার (Commissioner of FCC) ব্যান্ডন কর শুক্রবার বলেন, এফসিসির পাঁচ সদস্যের অনুমোদন বিষয়ক কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কংগ্রেসের সদস্যরাও এই সিদ্ধান্তের পক্ষে ইতিবাচক বার্তা দিয়েছে। হুয়াইয়ে এবং জেডটিই ছাড়াও নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা। রয়েছে হাইতেরা কমিউনিকেশনস (Hytera Communications), হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি (Hangzhou Hikvision Digital Technology Co. Ltd) এবং দাহুয়া টেকনোলজি (Dahua Technology) কোম্পানির মতো সংস্থার নামও। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জমানায় কার্যকর হওয়া ‘সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট’-কে হাতিয়ার করেই চিনা টেলিকম সরঞ্জামে নিষেধাজ্ঞা জারি করল জো বাইডেন সরকার।

উল্লেখ্য, ২০২০ সালে বিএসএনএল (BSNL) এবং এমটিএনএল (MTNL)-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থাগুলিকে চিনা টেলিকম সরঞ্জাম ও যন্ত্রাংশ ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বেসরকারি টেলি যোগাযোগ সংস্থাগুলিকেও এ বিষয়ে কিছু বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছিল। মোবাইল পরিষেবায় চিনা সংস্থার অনুপ্রবেশের জেরে সার্বিক ভাবে নিরাপত্তাগত আশঙ্কা থাকার কারণেই ছিল ওই পদক্ষেপ। পাশাপাশি ভারতে একাধিক চিনা টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থাকে নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...