Friday, April 3, 2026

কুৎসার রাজনীতি জিতবে না জিতবে উন্নয়ন, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

অখিল গড়ে শনিবার সভা করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক-মন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, লড়াইটা কিন্তু সহজ নয়। এটা বেঁচে থাকার লড়াই। দুটো সরকার একটা রাজ্যের একটা কেন্দ্রের। কেন্দ্রের সরকার কেরোসিন, পেট্রোল, ডিজেলের দাম, সারের দাম, জীবনদায়ী ওষুধের দাম, কেরোসিনের দাম, চালের দাম বাড়িয়ে দিচ্ছে। আর ব্যাঙ্কের সুদ কমিয়ে দিচ্ছে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একদিকে রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন আর উন্নয়ন। ৬০ থেকে ৭০ টা প্রকল্প। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী নেই। তৃণমূল কর্মীদের তিনি আহ্বান করে বলেন, আপনারা বুথে বুথে যান। যদি কোথাও কাজ বাকি থাকে, কোথাও ভুল থাকে সেগুলো খুঁজে বার করে ঠিক করুন।কুৎসার রাজনীতি থেকে মানুষকে রক্ষা করতে হবে। কুৎসার রাজনীতি জিতবে না, দিনের শেষে জিতবে উন্নয়ন আর আপনার বেঁচে থাকার অধিকার।

বিজেপি হেরে যাওয়ার পর কখনও কুৎসা,  কখনওই টাকা আটকে দেওয়া, কখনও ব্যক্তি আক্রমণ। এই দুটো সরকারের মধ্য থেকে বেছে নিতে হবে কারা মানুষের বন্ধু আর কারা সত্য শত্রু। শুভেন্দু গদ্দার, চোর, বেইমান। বাঁচতে এখন বিজেপিতে গিয়ে বিজেপির পা চাটছে।

কুণাল বলেন, ২০১৭ সালে দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি করার কথা বলেছিলাম। আর এখন শুভেন্দু তার ছবি বুকে নিয়ে ঘুরছে। বীরবাহা হাঁসদা, আমরা সবাই দ্রৌপদী মূর্মুকে শ্রদ্ধা করি সম্মান করি। অখিলদা কোনওভাবে মুখ ফসকে বলে ফেলেছেন। তার জন্য ক্ষমাও চেয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

আর শুভেন্দু তৃণমূল কর্মীদের আবেগকে কাজে লাগিয়ে শুধু ওপরে উঠেছে। জায়গায় পৌঁছে দলবদল করেছে। কুণাল বলেন, এটা বাঁচার লড়াই এগিয়ে যাবার লড়াই।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...