Saturday, April 4, 2026

ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ

Date:

Share post:

বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথমে ম‍্যাচ শুরু হলেও, বৃষ্টির জন‍্য কিছুক্ষণ বন্ধ রাখা হয় ম‍্যাচ। এরপর ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৯ ওভার করে দেওয়া হয়। কিন্তু আবার ভিলেন বৃষ্টি এসে হাজির হওয়ায় শেষমেশ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। আর ম‍্যাচ বাতিল হওয়ায়, একদিনের সিরিজ জয় আর হল না ভারতের।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমেই বিপত্তি। ভিলেন বৃষ্টি হাজির। ম‍্যাচে ৪.৫ ওভার হওয়ার পরেই নামে বৃষ্টি। বন্ধ রাখা হয় ম‍্যাচ। প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ম‍্যাচ চালু হলে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে দেওয়া হয় ২৯ ওভারে। খেলা শুরু হতেই সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। মাত্র ৩ রান করে আউট হয়ে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি এবং শুভমন গিল ৬৬ রানের জুটি গড়ে ফেলেন। কিন্তু সেই ১২.৫ ওভারে আবার শুরু হয় বৃষ্টি। তখন শুধু পিচ নয়, আউটফিল্ডও ঢেকে দেওয়া হয়। খেলা শুরু হলে আবার ওভার কমে যাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু বৃষ্টি থামার কোন সম্ভাবনা দেখা দেয় না। যার ফলে শেষ পর্যন্ত খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। ম‍্যাচে সূর্যকুমার ৩৪ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৪৫ রানে।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে নামছে জাপান-ক্রোয়েশিয়া-বেলজিয়াম

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...