Wednesday, June 24, 2026

নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক, কী নিয়ে আলোচনা!

Date:

Share post:

নবান্নে হঠাৎ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, বিকেলে চারটে নাগাদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে প্রধান প্রশাসনিক কার্যালয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ। ঘণ্টাখানেক আলোচনার পরে পাঁচটা নাগাদ বেরিয়ে যান অভিষেক।

খুব কমই নবান্নে (Nabanna) যান অভিষেক। ফলে তাঁর যাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য তৈরি হয়। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ডাকেই তিনি সেখানে গিয়েছিলেন। ৭ ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেখানে দলের স্ট্র্যাটিজি কী হবে সে বিষয়ে পরামর্শ নিতেই যান তৃণমূল সাংসদ। পাশাপাশি, তাঁদের মধ্যে সংগঠনিক বিষয় নিয়েও কথা হয় বলে তৃণমূল সূত্রে খবর। তবে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সাংসদ প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। সেখান থেকে বেরিয়ে হস্তশিল্প মেলায় যান মমতা ও অভিষেক। মেলা ঘুরে দেখেন তাঁরা।

আরও পড়ুন- আদালতে ভর্ৎসনা সিবিআইকে, ফের ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ সহ ৭জনের

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...