Thursday, June 25, 2026

আদালতে ভর্ৎসনা সিবিআইকে, ফের ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত পার্থ সহ ৭জনের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে থাকছেন।সোমবার তাঁর জেল হেফাজত শেষ হওয়ায় তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। শুধু তিনি একা নন, তাঁর সাথে ছিলেন একই মামলায় অভিযুক্ত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ অন্যান্যরা।দীর্ঘদিন যাবৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে আসছেন তাঁর আইনজীবী।আজও জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন বাতিল করে দেন এবং পার্থ- সুবীরেশ সহ সাতজনকেই ১২ ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেন।

এরই পাশাপাশি সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও আদালতে প্রশ্নের মুখে পরতে হয়।বিচারক প্রশ্ন করেন, এতদিন এত ঢিলেতালে তদন্ত করা হচ্ছে কেন?    আইনজীবী জামিনের আবেদন করার আগে প্রশ্ন তোলেন, “সিবিআইয়ের তদন্ত অফিসার নিজেই বলেছেন তিনি একা মানুষ। তিনি সামাল দিতে পারছেন না। তাদের ব্যর্থতার জন্য অভিযুক্ত কেন জেলে আটকে থাকবেন?” একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বলেন, “পার্থর নাম এফআইআরে নেই, কোনওভাবে অভিযুক্তর তালিকায়ও তাঁর নাম নেই। অথচ ৭৫ দিন ধরে তাঁকে হেফাজতে রাখা হয়েছে।”

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...