Thursday, June 25, 2026

শ্রদ্ধা কাণ্ডে ধৃত আফতাবের ওপর পুলিশ হেফাজতে তলোয়াল হাতে হামলা, আটক ২

Date:

Share post:

শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার(Aftab ameen poonawala) ওপর তলোয়ার হাতে হামলা চালালো একদল ব্যক্তি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) রোহিনি এলাকায়। পুলিশ(Police) হেফাজতে থাকাকালীন আফতাবের উপর এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার তিহার জেল থেকে অভিযুক্ত আফতাবকে পলিগ্রাফ টেস্টের জন্য করা নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরীতে। সেখান থেকে তিহার জেলে ফেরার সময় ল্যাবরেটরীর সামনে পুলিশ ভ্যানে তলোয়ার হাতে হামলা চালায় দুই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত দুইজন হিন্দু সেনার সদস্য। ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের উপর হিন্দু সেনার হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, শ্রদ্ধা হত্যা মামলার অভিযুক্ত আফতাবকে গত শনিবার ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তিহাড় জেলের বাসিন্দা সে। আফতাবকে তিহাড়ের চার নম্বর জেলে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে আলাদা সেলে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রের খবর, সেলে ঢুকে নিশ্চিন্তে রয়েছে আফতাব। ঘুমিয়েছে সে। দুশ্চিন্তা ধরা পড়েনি। স্বাভাবিকই রয়েছে সে। জেল সূত্রের খবর, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার পরেও আত্মগ্লানি নেই আফতাবের। এত বড় অপরাধ করেও দিব্য রয়েছে সে। তাঁর নৃশংসতা ও জেলবন্দি থাকাকালীন ভাবলেশহীন আচরণ দেখে রীতিমতো আশ্চর্য মনোবিদরা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...