Saturday, April 25, 2026

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের নয়া দিন ঘোষণা, অমিত-মমতা সাক্ষাতের সম্ভাবনা!

Date:

Share post:

অবশেষে নতুন দিনক্ষণ ঘোষণা হল স্থগিত হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় পর্ষদের (Eastern Security Council Meeting) বৈঠকের। আগামী ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) ওই বৈঠক (Meeting) হবে। পূর্বাঞ্চলীয় পর্ষদের চেয়ারম্যান হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister)। ভাইস চেয়ারম্যান (Vice Chairman) হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও(NAveen Pattanaik)। মাওবাদী সমস্যা ছাড়াও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নদীর জলের সুষম বণ্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।

চলতি মাসের ৫ তারিখে এই বৈঠক হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজস্ব কিছু কর্মসূচী থাকার কারণে বৈঠক স্থগিত হয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৭ ডিসেম্বর বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা বৈঠক হতে পারে বলে নবান্ন সুত্রে খবর।

প্রসঙ্গত ২০১৮ সালের ১ অক্টোবর নবান্ন সভাঘরেই হয়েছিল পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক‌। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরহিত্যে হয় সেই বৈঠক। বৈঠক শেষে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাজনাথ সিং। পরবর্তীতে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে অমিত শাহ-এর পৌরহিত্যে হ‌ওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চলতি বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে রাজ্যে পরিষদের বৈঠক বসতে চলেছে।

Related articles

বসিরহাট থেকে বালি- আজ জেলায় জেলায় জনসভা অভিষেকের, শনিবার সন্ধ্যায় পদযাত্রা কলকাতাতেও

ভোট প্রচারে শনিবার বসিরহাট থেকে নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা...

রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED হানা

দ্বিতীয় দফা নির্বাচনের (2nd phase of West Bengal assembly election)আগে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সাতসকালে উত্তর...

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...