Wednesday, June 24, 2026

স্বামীজির সঙ্গে মোদির তুলনা! রাহুল সিনহাকে পাগল ঘোষণার দাবি কুণালের

Date:

Share post:

স্বামী বিবেকানন্দর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন রাহুল সিনহা। বিজেপি নেতার দাবি, বিবেকানন্দের দেখানো পথেই চলছেন প্রধানমন্ত্রী। রাহুল সিনহার এমন মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

ঠিক কী বলেছিলেন রাহুল সিনহা? বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা করে বিজেপি নেতা বলেন, “নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্মলাভ করেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নরেন্দ্র মোদি নরেনের অবতার। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই মোদি চলছেন। যে যে কাজ উনি করতে বলেছিলেন, সেগুলোই নরেন্দ্র মোদি করছেন।”

রাহুল সিনহার যে মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র নিন্দা করেছেন রাহুল সিনহার এমন বক্তব্যকে। তাঁকে বদ্ধ পাগল বলেছেন কুণাল। তাঁর কথায়, “নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করেছেন রাহুল সিনহা। ওনার মানসিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। আসলে ঘুরে ঘুরে হারতে হারতে ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। এই ধরনের মানুষ সমাজের পক্ষে ক্ষতিকর। এই ধরণের মানুষ রাস্তায় ঘোরাফেরা করলে বিপদ। রাহুল সিনহাকে অবিলম্বে পুরোদস্তুর পাগল ঘোষণা করা হোক।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...