Wednesday, April 1, 2026

কলকাতা বিমানবন্দরে বেল্টের নীচে উদ্ধার ১ কেজি ১০১ গ্রাম সোনা

Date:

Share post:

কলকাতা বিমানবন্দর  থেকে দুবাই ফেরত দুই যাত্রীকে আটক করল শুল্ক দফতর। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রীকে আটক করে গোয়েন্দারা।তল্লাশি করে লাম্বার বেল্ট থেকে ১ কেজি ১০১ গ্রাম ওজনের সোনার পাউডার উদ্ধার হয়।জানা গিয়েছে, এই সোনার গুঁড়োর বাজার মূল্য ৫৮ লক্ষ ৭৯ হাজার ৩৪০ টাকা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের হদিশ পাওয়া গিয়েছে। কোথায় সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রীকে আটক করেন।

 গত বৃহস্পতিবার সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় শুভ আঢ্য ও অমিত ঘোষ নামে দুই ব্যক্তিকে।  প্রায় ২ কেজি সোনা বাজেয়াপ্ত হওয়ার মামলায় দু’জনকে গ্রেফতার করে শুল্ক দফতরের আধিকারিকরা। যেভাবে সোনা পাচারের প্রবণতা বাড়ছে , তাতে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...