Sunday, March 22, 2026

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়

Date:

Share post:

দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত সিপিএম নেতা তথা বাংলার প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর কন্যা হিয়া মুখোপাধ্যায়। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ”লস্ট মাই ফাদার”, অর্থাৎ “বাবাকে হারালাম”। মৃত্যুকালে মানব মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৭ বছর।

মাস কয়েক আগে স্ট্রোক হওয়ার পর মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ডঃ জয়ন্ত রায়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। তারপর কিছুটা স্থিতিশীল হতেই ছুটি দেওয়া হয়। বাড়ি যান তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ফের হাসপাতালে আনা হয়।

পারিবারিক সূত্রে খবর, চিকিৎসা কল্যাণের জন্য মানববাবুর দেহ এবং চোখ দান করা আছে। কমরেড মানব মুখার্জী আজ সকাল ১১-১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ১১-৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। কাল ৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেড়িয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস,১১টায় পার্টি রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তর হয়ে বেলা ১২-৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।

সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখোপাধ্যায় আর আমাদের মাঝে রইলেন না। কমরেড মানব মুখোপাধ্যায় লাল সেলাম।”

১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়াই করেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং পরের দফায় পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

 

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...