Wednesday, June 24, 2026

প্রেমিকাকে খু*ন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে! চঞ্চল্যকর ঘটনা খড়গপুরে

Date:

Share post:

প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের ওপর। ঘটনাটি ঘটেছে খড়গপুরের ভালুকমচা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ(Police)। যদিও অভিযুক্ত প্রেমিকের দাবি অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে তার প্রেমিকার। জানা গিয়েছে মৃতার নাম পবিত্রা সিং(Pavitra Singh)।

জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা প্রেমিক অতনু সিং এর সঙ্গে সম্পর্ক ছিল পবিত্র সিং এর। স্থানীয় সূত্রে খবর, দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও প্রেমের টানে বাড়ি ছেড়ে এলাকা থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে সংসার পাতেন তারা। বিয়ে না হলেও একসঙ্গে থাকতেন দুজনে। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন পবিত্রা। তাঁকে খড়গপুর হাসপাতালে ভরতি করা হয়েছিল। সুস্থ হতে বাড়ি ফেরেন। সোমবার রাতে হঠাৎই প্রতিবেশীরা অভিযোগ করেন, অতনু তার প্রেমিকাকে খুন করেছে। দেহ পুঁতে দিয়েছে। রাতেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে গ্রেপ্তার করে অতনুকে। অভিযুক্তের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।

পুলিশকে দেওয়া বিবৃতিতে ধৃতদের দাবি, সোমবার প্রেমিকাকে দেখে কাজে যান অতনু। ঘরে ফিরে দেখেন পবিত্র মারা গিয়েছে। এরপর দেহ সৎকারের জন্য প্রতিবেশীদের তিনি খবর দিলে কেউ এগিয়ে আসেনি। যার ফলে মৃতদেহ পুঁতে দেন অতনু। তবে প্রতিবেশীরা দাবি করে পবিত্রাকে খুন করা হয়েছে। পুলিশে তরফে জানানো হয়েছে এই মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হবে এবং গোটা ঘটনার তদন্ত হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...