Wednesday, June 24, 2026

ভারত জোড়ো যাত্রায় আমার মধ্যে এসেছে পরিবর্তন: নিজেই জানালেন রাহুল

Date:

Share post:

গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra) শুরু করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ক’মাসে ২ হাজার কিলোমিটার পেরিয়ে মধ্যপ্রদেশে(Madhyapradesh) পৌঁছেছেন রাহুলরা। দীর্ঘ এই যাত্রাপথের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাহুল জানালেন, এই কয়েকমাসে অনেকখানি বদলে গিয়েছেন তিনি। এসেছে চারিত্রিক বৈশিষ্টে একাধিক পরিবর্তন।

এই ভারত জোড়ো যাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে বলেন, অনেক উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার ধৈর্যশক্তি অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, আট ঘণ্টা ধরে ধাক্কাধাক্কিতেও আমার বিরক্ত লাগছে না। আগে ঘণ্টা দুয়েকেই বিরক্ত হয়ে পড়তাম। কেবল এইটুকুই নয়। এর সঙ্গে তৃতীয় এক পরিবর্তনের কথাও বলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, “মানুষের কথা শোনার ক্ষমতাও আমার আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আমি মনে করি এর ফলে আমার অনেক উপকার হয়েছে।” এখানেই শেষ নয়। দীর্ঘ পদযাত্রায় অংশ নেওয়ার ফলে রাহুলের হাঁটুর পুরনো ব্যথাও উধাও হয়েছে। এপ্রসঙ্গে রাহুল জানাচ্ছেন, “আমার ভয় ছিল আমি যাত্রা সম্পূর্ণ করতে পারব কিনা। কিন্তু যত সময় এগিয়েছে আমার ব্যথা কমতে শুরু করেছে।”

উল্লেখ্য, গত আড়াই মাস ধরে এই পদযাত্রাই ধ্যান জ্ঞান বানিয়ে ফেলেছেন রাহুল। আসন্ন গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনেও একদিনের জন্য প্রচারে যাননি তিনি। শুধু তাই এই কর্মসূচী উপলক্ষ্যে সংসদে আসন্ন শীতকালিন অধিবেশনেও যোগ দেবেন না তিনি। যা নিয়ে অবস্য প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তবে এ সবকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাহুল তিনি এখন ব্যস্ত ভারত জোড়ো যাত্রা সম্পন্নে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...