Monday, April 6, 2026

ব্যাঙ্কের লকার ভাড়া নিতে হলে গুণতে হবে মোটা অঙ্কের টাকা! রইল খুঁটিনাটি তথ্য

Date:

Share post:

মূল্যবান সম্পদ, গয়না, টাকাপয়সা নিরাপদে রাখার জন্য অনেকেই ব্যাঙ্কের লকার ব্যবহার করেন।এই লকার, নিরাপদ আমানত লকার নামেও পরিচিত। ব্যাঙ্কগুলি এই পরিষেবার জন্য বছরে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ভাড়া বাবদ নেয়, যা লকারের আকারের উপর নির্ভর করে।

আরও পড়ুন: ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন ১৯-এর কার্লোস আলকারাজ

সাধারণত চার রকমের লকার ভাড়া পাওয়া যায়। ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড়। এখন জেনে নেওয়া যাক এই ধরনের লকার নিতে এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, পিএনবি এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কত টাকা ভাড়া নেয়।

এসবিআই (SBI) ব্যাঙ্কের লকার ভাড়া

লকারের আকার এবং শহরের উপর লকারের ভাড়া নির্ভর করে। এসবিআই ব্যাঙ্কে এই চার্জ ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছোট আকারের লকারের জন্য বার্ষিক ২ হাজার টাকা, মাঝারি লকারের জন্য বার্ষিক ৪ হাজার টাকা, বড় লকারের চার্জ বার্ষিক ৮ হাজার টাকা এবং অতিরিক্ত বড় লকার ভাড়া নিতে চাইলে বছরে ১২ হাজার টাকা ভাড়া দিতে হয়। মফস্বল এবং গ্রামীণ এলাকায় ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড় আকারের লকারগুলির জন্য যথাক্রমে ১,৫০০ টাকা, ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৯,০০০ টাকা চার্জ নেওয়া হয় (জিএসটি ছাড়া)।

লকার ভাড়া নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হয়। অগ্রিম মেটাতে হয় বার্ষিক ভাড়া। এক বছর লকার ব্যবহার না করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লকার ভাঙতে পারে।

এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কে লকার ভাড়াঃ

আকার ও জায়গা এবং চাহিদা অনুযায়ী এইডিএফসি ব্যাঙ্কের লকারের ভাড়া বিভিন্নরকম হয়ে থাকে। সাধারণত ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লকারের বার্ষিক ভাড়া হতে পারে।

শহর এবং শহরতলিতে ছোট লকারের ভাড়া ৩ হাজার, মাঝারি নিতে চাইলে ভাড়া পড়বে  ৫ হাজার টাকা এবং বড় লকারের ভাড়া ১০ হাজার টাকা ধার্য হয়।

আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের লকার ভাড়া

একটি সেফ ডিপোজিট লকার পেতে হলে একটি লকার অ্যাপ্লিকেশন, নোটারাইজড লকার চুক্তি এবং দুটি ছবি প্রয়োজন৷ এখানেও লকার ভাড়া নেওয়ার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি বার্ষিক ভাড়া অগ্রিম মেটাতে হয়। আইসিআইসিআই ব্যাঙ্ক একটি ছোট আকারের লকারের জন্য ১,২০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চার্জ করে এবং বড় আকারের লকারের ভাড়া ১০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ এই চার্জগুলি জিএসটি ছাড়া।

পিএনবি ব্যাঙ্কের (PNB) লকার ভাড়া

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্প্রতি অন্যান্য চার্জের সঙ্গে লকার চার্জও বাড়িয়েছে। এখানে লকারের বার্ষিক ভাড়া গ্রামীণ এবং মফস্বল এলাকায় ১,২৫০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়। শহুরে এবং মেট্রোর জন্য, চার্জ ২,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়৷

অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) লকার ভাড়া

মেট্রো সিটি ব্যাঙ্কের শাখায়, একটি ছোট আকারের লকারের ভাড়া ২,৭০০ টাকা, মাঝারি আকারের লকারের ভাড়া ৬,০০০ টাকা, বড় আকারের লকারের ভাড়া ১০,৮০০ টাকা থেকে শুরু হয়। এবং অতিরিক্ত বড় লকারের জন্য ১২,৯৬০ টাকা ভাড়া দিতে হয় (জিএসটি ছাড়া)।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...