Saturday, June 27, 2026

FIFA World Cup 2022 : জটিল অঙ্কে আজ বিশ্বকাপের দুই পর্বের ম্যাচ

Date:

Share post:

ভারতীয় সময় (Indian Time)মধ্যরাতে রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখার আশায় বিশ্বের ফুটবলপ্রেমীরা (Football Lovers)। চলছে বিশ্বকাপের (FIFA World Cup 2022) গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের খেলা। প্রি-কোয়ার্টারে পৌঁছতে আজ রাতে ফেভারিট মেসিরা (Leonel Messi)। তবে শুধু আর্জেন্টিনা (Argentina) জিততেই হবে না হলে চোখ রাখতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। গ্রুপ টপ (Group Top)করতে মাঠে নামবে ফ্রান্স (France)। নকআউটের আশায় তিন দল অস্ট্রেলিয়া (Australia),ডেনমার্ক (Denmark),সৌদি আরব। বুধবার রাত সাড়ে ১২টায় সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। কার্যত মাস্ট উইন ম্যাচে (Must Win Match) মাঠে পোল্যান্ডের (Poland)বিরুদ্ধে লড়াই শুরু করতে চলেছেন মেসিরা। গ্রুপ সি থেকে প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ৪ দলই দাবিদার। আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি, মেক্সিকো, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য কী বলছে?

IND vs NZ 3rd ODI : বৃষ্টির জেরে ম্যাচ বাতিল, সিরিজ জয় কিউয়িদের

এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের জটিল সমীকরণের হিসেব। দুই গ্রুপ থেকে দুই দল উঠবে শেষ ১৬ তে। আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট লেওয়ানডস্কিদের ঝুলিতে। আর্জেন্টিনার বিরুদ্ধে যদি ম্যাচ যদি অমীমাংসিত থাকে তাহলে ১ পয়েন্ট পাবে পোল্যান্ড। সেক্ষেত্রেও পোল্যান্ডের সুযোগ থাকছে নকআউটে ওঠার। আবার হেরে গেলেও আশা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করতে হবে সৌদি-মেক্সিকো ম্যাচের দিকে। সেই ম্যাচ একদিকে ড্র হতে হবে আবার গোলপার্থক্যে যেন সৌদিরা টপকে না যায় সেটাও মাথায় থাকবে। তবে পোল্যান্ডের বিরুদ্ধে মেসিদের জিততে হবে। কারণ একই সময় শুরু হওয়া সৌদি আরব-মেক্সিকো (Saudi Arab v/s Mexico)দুই দলের সামনেই কমবেশি সুযোগ রয়েছে। সৌদি জিতলে ৬ পয়েন্টে পৌঁছবে। পাশাপাশি মেক্সিকো জিতলে তাদের ৪ পয়েন্ট হবে। আর মেসিরা সোজাসুজি জিততে পারলে গ্রুপ টপ করবে। এবার এই ম্যাচ যদি কোনও ভাবে ড্র হয় তাহলে এই বিশ্বকাপের থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই পোল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে মেসি বাহিনীকে।

আজ গ্রুপ ডি এর ম্যাচ রয়েছে তবে সেক্ষেত্রে অঙ্কটা এতটা কঠিন নয়। ২ ম্যাচ জিতে ইতিমধ্যেই নক আউটে নিজেদের জায়গা পাকা করেছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিউনিশিয়ার বিরুদ্ধে জয় পেলে এমবাপেদের স্থান হবে টপে। কিন্তু দ্বিতীয় দল কে যাবে সেটা প্রশ্ন। এই ম্যাচে যদি অঘটন ঘটে তবে সমীকরণ বদলাতে পারে। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারতে পারলে সহজেই নকআউটে উঠে যাবে অজিরা। ড্র হলেও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। তবে ডেনমার্ক জিতলে তারা উঠে যেতে পারে শেষ ১৬-তে। ফ্রান্সের পর গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে প্রি-কোয়ার্টারে ওঠার।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...