Tuesday, June 23, 2026

বড়দিনের বড় উপহার! ২৬ ডিসেম্বর সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বড়দিনে টানা তিন দিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ২৫ ডিসেম্বর বড়দিন। কিন্তু সেদিন রবিবার পড়ে গিয়েছে। তাই সরকারী কর্মচারীদের জন্য ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর (সোমবার)-ও ছুটি থাকবে রাজ্যে। অর্থাৎ, ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন:পুজোয় ছুটি ১২ দিন! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের

গত মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি ছাড়া রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, অধিকৃত, এমনকি সরকার পোষিত সব প্রতিষ্ঠান ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে।

বছর শেষের আগে বড়দিনে রাজ্যের তরফে উপহার মেলায় বেজায় খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। একটানা ৩ দিন ছুটি পেয়ে আহ্লাদিত তারা। ইতিমধ্যেই একটানা ছুটি পেয়ে কাছেপিঠে ঘোরার প্ল্যান করছেন অনেকেই।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...