Friday, April 3, 2026

গুরুগ্রামে বেআইনি নির্মাণ ! সিল করা হল দালের মেহেন্দির ফার্ম হাউস

Date:

Share post:

ফের কাঠগড়ায় দালের মেহেন্দি (Daler Mehndi)। এবার বেআইনি নির্মাণের অভিযোগ তাঁর বিরুদ্ধে। গুরুগ্রামের (Gurugram) কাছে দমদমা লেক অঞ্চলে তিনটি ফার্মহাউস (Farm house) রয়েছে পাঞ্জাবি পপ তারকার (Punjabi Pop singer)। প্রায় দেড় একর জমির উপর তৈরি ফার্ম হাউসগুলি। কিন্তু ঠিক কী অভিযোগ?

প্রশাসনিক আধিকারিকদের কথায়, আরাবল্লী পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলে বেআইনিভাবে নির্মাণ কাজ চালিয়েছেন সংগীতশিল্পী। তাঁর কাছে কোনও ফার্ম হাউসেরই প্রামাণ্য নথি নেই। আর ঠিক এই কারণেই সোহন এলাকার প্ল্যানিং কমিটির (Planning committee) তরফ থেকে সিল করা হয়েছে হাউসগুলি। প্রসঙ্গত মানব পাচার চক্রে চলতি বছর গ্রেফতার হয়েছিলেন মিকা সিংয়ের (Mika Sing) দাদা। তবে কিছুদিনের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। পপ সংগীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে লক্ষাধিক টাকা তুলতেন তাঁর দলের লোকেরা। এছাড়া বিদেশে গিয়ে মানব পাচারেরও অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার এই ধরনের অভিযোগ জমা পড়ায় অবশেষে তাঁকে গ্রেফতারির নির্দেশ দেয় আদালত। ফের অভিযোগের আঙুল তাঁর দিকে। যদিও এই নিয়ে শিল্পী নিজে কোনও মন্তব্য করেন নি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...