Tuesday, June 23, 2026

সিআইডি তদন্তের দাবি! তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ মতিরুল ইসলামের স্ত্রী  

Date:

Share post:

স্বামীর খু*নের (Husband Death) তদন্তে (Investigation) তিনি একেবারেই অখুশি (Unhappy)। সেকারণেই বুধবার বিধানসভায় গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে দেখা করলেন নদিয়ার মৃ*ত তৃণমূল নেতা (TMC Leader) মতিরুল ইসলামের (Motirul Islam) স্ত্রী রীণা খাতুন বিশ্বাস (Rina Khatoon Bishwas)। এদিকে মৃ*ত নেতার স্ত্রীর অভিযোগ শুনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে এদিন শুধু ফিরহাদ হাকিমই নন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গেও দেখা করেন রীণা। স্বামীর খু*নের ঘটনার তদন্তে সিআইডি তদন্তের (CID Investigation) দাবিও জানান।

বুধবার সকালে বিধানসভায় আসেন মতিরুলের স্ত্রী রীণা। বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনায় সঠিক তদন্ত হচ্ছে না। খালেক কবিরাজ ওরফে রাজকুমার, পিংকু মণ্ডল, হাবিব শেখের বিরুদ্ধে ফিরহাদ হাকিমকে অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে না। এরপরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন তিনি। তবে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল মৃ*ত তৃণমূল নেতার স্ত্রীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে যাওয়ার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আর সেকারণেই এদিন বিধানসভায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন রীণা খাতুন বিশ্বাস।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ নভেম্বর নদিয়ার (Nadia) তেহট্ট থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা যাচ্ছিলেন মতিরুল। সেই সময় তাঁকে রাস্তায় ঘিরে খু*ন করার অভিযোগ ওঠে দুষ্কৃ*তীদের বিরুদ্ধে। অভিযোগ, সেই সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা পালিয়ে যায়। এদিকে মতিরুলের স্ত্রী রীণা খাতুন বিশ্বাস নারায়ণপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান৷ তাঁর অভিযোগ, খালেক কবিরাজ ওরফে রাজকুমার, পিঙ্কু মন্ডল, হাবিব শেখরাই এই খু*নের ঘটনায় জড়িত।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...