Friday, June 26, 2026

খু*নের জন্য অনুশোচনা নেই, পলিগ্রাফ পরীক্ষায় অকপট স্বীকারোক্তি আফতাবের

Date:

Share post:

দিল্লির (Delhi) নৃশংস খু*নের ঘটনায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) শারীরিক ভাষায় অনুশোচনার লেশমাত্র নেই। লিভিং পার্টনারকে খু*ন করে ৩৫ টুকরো করেছিলেন আফতাব (Aftab)। ১৮ দিন ধরে সেই দেহ দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে আসার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের পর থেকেই নানাভাবে তাঁর মানসিক অবস্থার কথা বোঝার চেষ্টা করছিলেন তদন্তকারী অফিসারেরা। সেইমতো পলিগ্রাফ পরীক্ষার (Polygraph Test) সিদ্ধান্ত নেয় পুলিশ। আর সেখানেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্ত আফতাবের। শ্রদ্ধাকে খু*ন (Shraddha Walker Murder Case)করার জন্য তাঁর কোনও আক্ষেপ নেই বলেই জানিয়েছেন তিনি।

চারদিন ধরে চার দফায় পলিগ্রাফ পরীক্ষা করা হয়। অবশেষে মিসিং লিংকগুলো জুড়তে শুরু করেছে পুলিশ। পলিগ্রাফ পরীক্ষাতে আফতাব স্বীকার করে নেয় যে তার প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে সেই খু*ন করেছে। তবে এই কথা বলার সময় তার কোন অনুশোচনা বোধ ছিল না বলেই পুলিশ জানিয়েছে। আগামী ১ ডিসেম্বর তাঁর নার্কোঅ্যানালিসিস পরীক্ষা (Narco Analysis Test) হবে। পাশাপাশি রুটিন মাফিক পলিগ্রাফ টেস্ট চলবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবারই দিল্লির আদালতের তরফে দিল্লি পুলিশকে (Delhi Police)আফতাবের নার্কো পরীক্ষার অনুমতি দেওয়া হয়। আগামী ১ ও ৫ ডিসেম্বর দিল্লির রোহিনীর ফরেন্সিক আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...