Tuesday, April 28, 2026

কাতার থেকে প্রিয় নেত্রীর জন্য বিশ্বকাপের বল উপহার হিসেবে আনছেন মদন

Date:

Share post:

কাতারে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ দেখে শহরে ফিরছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র৷ তবে কলকাতা ফেরার আগে দলনেত্রী তথা ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদন নিজেই জানিয়েছেন, কাতার থেকে মুখ্যমন্ত্রীর জন্য এবারের বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই আল রিহালা তিনি আনছেন প্রিয় নেত্রীর জন্য।

বিধানসভার শীতকালীন অধিবেশনের মধ্যেই কয়েকদিনের জন্য কাতার বিশ্বকাপের সাক্ষী হতে গিয়েছেন মদন মিত্র। ব্রাজিলের সমর্থক মদন মিত্র প্রিয় দলের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করেন। আর্জেন্টিনা- মেক্সিকোর খেলাও মাঠে বসে দেখেন মদন৷ গ্যালারিতে বসেই মুখ্যমন্ত্রীতে ধন্যবাদ জানান মদন৷

কলকাতা ফেরার আগেও মদন মিত্র বলছেন, “মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে আসতে পারতাম না৷ আমি পাবলিক সার্ভেন্ট৷ এখন অধিবেশন চলছে, তাই আমাকে হাজির থাকতেই হত৷ কিন্তু গত ২৩ তারিখ আমাকে বিধানসভায় দেখেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? আমি বললাম তুমিই তো বললে কয়েকদিন পরে যেতে৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী আমায় বললেন, যাও যাও ঘুরে এসো।”

এরপরে আর দেরি করেননি মদন মিত্র। ব্রাজিলের ফ্ল্যাগ গায়ে জড়িয়ে কলকাতা থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি৷ ফেরার সময় মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে আসছেন। কিন্তু উপহার হিসেবে কেন বলকে বেছে নিলেন তিনি? মদনের কথায়, “এই সেই মুখ্যমন্ত্রী যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে ক্লাবগুলিকে অনুদান দেওয়া৷ সরকারি ফুটবল তৈরির কারখানা তৈরি করে দিয়েছেন৷ তাই তাঁর জন্য উপহার হিসেবে এই ফুটবল নিয়ে যাচ্ছি৷”

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...