Monday, April 6, 2026

পঞ্চায়েত ভোটের আগে ফের অ*স্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সামনে পঞ্চায়েত ভোট (panchayet election) কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ*স্ত্র উদ্ধারের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন (Administration)। বিভিন্ন জেলা থেকে অ*স্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে তবে শিরোনামে থেকেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। ফের সেই দক্ষিণ ২৪ পরগনা থেকেই আ*গ্নেয়াস্ত্র উদ্ধার। ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার অ*স্ত্র, বোমা, ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ। তল্লাশি অভিযানে গ্রেফতার ২। বো*মা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে, দাবি কাশীপুর থানার(Cossipore police station)। রাতের পর সকালেও বো*মা কারখানা থেকে একাধিক বো*মা তৈরির সরঞ্জাম এবং মশলা উদ্ধার করল পুলিশ। মনে করা হচ্ছে যে পরিমাণ সামগ্রী সেখানে মজুদ ছিল তার থেকে অন্তত ৫০০ টি অত্যাধুনিক বো*মা তৈরি করা যেত।  একটি ফেসবুক পোস্ট দেখে পুলিশের সন্দেহ বাড়ে, তারপর তল্লাশি অভিযান চালিয়ে ভাঙড়ে মিলল অ*স্ত্র কারখানার হদিশ। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।

অন্যদিকে পানিহাটি-উত্তরপাড়ার মাঝখানে গঙ্গা থেকে দিনে-দুপুরে বালি চুরির অভিযোগ উঠল। মাঝ নদীতে নৌকা দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালি। সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। ৯ নম্বর ওয়ার্ডের বটতলা ঘাটে বালি নামানোর কাজ চলছে বলে অভিযোগ। প্রশাসনিক তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...