Saturday, June 27, 2026

FIFA WC 2022 : সৌদিকে হারিয়েও স্বপ্নভঙ্গ মেক্সিকোর, এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় !

Date:

Share post:

জটিল সমীকরণে বুধবার মধ্যরাতের জোড়া ম্যাচ শুরু হয়েছিল। একদিকে আর্জেন্টিনার (Argentina) শেষ ষোলোতে যাওয়ার লড়াই। প্রথম থেকেই আক্রমণের মুডে ছিলেন আর্জেন্টিনার প্লেয়াররা। মেসির (Lionel Messi) পেনাল্টি মিস হওয়া সত্ত্বেও শেষ হাসি হাসলেন তাঁরাই। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের পাশাপাশি গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌদি আরব ও মেক্সিকো (Saudi Arab v/s Mexico)। সেখানে দুই দলের কাছে সুযোগ ছিল শেষ ১৬-তে যাওয়ার। কিন্তু হল না। কোনও দলই পারল না যেতে। মেক্সিকো (Mexico) ম্যাচে ২-১ গোলে জিতলেও শেষ হাসি হাসতে পারল না। বিশ্বকাপ (FIFA WORLD CUP) থেকে বিদায় জোড়া দলেরই।

আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব।যেই দল অতীতে মাত্র ১টা গোল বিশ্বকাপে করতে পেরেছিল তাঁরা, আর্জেন্টিনাকে পর্যুদস্ত করেছিল এটাই ছিল অপ্রত্যাশিত। এরপর এশিয়া মহাদেশের এই দেশের উপর প্রত্যাশা বাড়তে থাকে। যদিও পোল্যান্ড-এর কাছে হারতে হয়েছিল সৌদিদের।তাও বিশ্বকাপের শেষ ১৬-তে যাওয়ার রাস্তা খোলা ছিল। কিন্তু সেটাও হল না মেক্সিকোর কাছে হেরে শেষ হল বিশ্বকাপের অভিযান। তবে মেক্সিকোর ক্ষেত্রেও একই ছবি। সৌদি আরবকে ২-১ গোলে হারালেও শেষ ১৬-তে যাওয়া হল না তাঁদেরও।

খাতায়-কলমে অনেকটা এগিয়ে থেকে লড়াইটা শুরু করলেও মাঠে বিন্দুমাত্র দাপট রাখতে পারিনি মেক্সিকো। প্রথম ৪৫ মিনিটে একাধিকবার বিপক্ষকে সুযোগ করে দিয়েছিল এই দল। যদিও তা কাজে লাগাতে পারেনি সৌদিরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে মেক্সিকো।পুরো ম্যাচে নিজেদের দাপট ধরে রাখার ফলও মেলে হাতেনাতে। ৪৭ মিনিটের মাথায় গোল পেল মেক্সিকো। সিজার মন্তেজের পাস থেকে জোরালো শটে গোল করে যান হেনরি মার্টিন। ৫২ মিনিটে ফের গোল। ফ্রি কিক থেকে গোল করেন মেক্সিকোর লুই শাভেজ। ৬০ মিনিটের মাথায় আক্রমণ শুরু করে সৌদি আরব।অতিরিক্ত সময়ের ৫ মিনিটে একটি গোল শোধ করে সৌদি আরব। কিন্তু ততক্ষণে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ শেষ হয়ে গেছে তাই মেক্সিকোর কাছে আর কোনও রাস্তায় খোলা ছিল না বিশ্বকাপে টিকে থাকার।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...